সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

‘মুহাম্মদ ইউনূস ও শেখ হাসিনার দ্বন্দ্বের কারণে আমি ক্ষতিগ্রস্ত’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই তিনি আজ রাজনৈতিক ক্ষতির মুখে পড়েছেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারটি নিয়েছেন গার্ডিয়ানের প্রধান প্রতিবেদক ড্যানিয়েল বফি, যেখানে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক জীবন, পারিবারিক যোগাযোগ এবং বাংলাদেশের রাজনীতির প্রভাব নিয়ে খোলামেলা আলোচনা উঠে এসেছে।

টিউলিপ বলেন, “আমি কয়েকদিনের মধ্যেই একটি সাজানো বিচারের মুখোমুখি হতে যাচ্ছি। অথচ এখনও জানি না আমার বিরুদ্ধে অভিযোগগুলো কী কী। আমি এখনও কোনো আনুষ্ঠানিক তলবপত্রও দেখিনি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের নোংরা রাজনীতি আমার জীবন পাল্টে দিয়েছে।” গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে রাশিয়ান একটি কোম্পানির ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তিকে কেন্দ্র করে টিউলিপের নাম উঠে এসেছে। এই প্রকল্পটি ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে, যেখানে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে কিছু ওয়েবসাইটের তথ্যে।

এই প্রসঙ্গে টিউলিপ ব্যাখ্যা করেন, ২০১৩ সালে তিনি ও তাঁর বোন লন্ডন থেকে রাশিয়ায় গিয়েছিলেন শেখ হাসিনার সফরে যোগ দিতে। সেখানেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ছবি তোলা হয়। এ বিষয়ে তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক আলোচনায় জড়িত ছিলাম না। ছবিটি একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে তোলা হয়েছিল, মাত্র দুই মিনিটের জন্য।”

সাক্ষাৎকারে উঠে আসে, ইউনূসের চলতি বছরের যুক্তরাজ্য সফরের সময় টিউলিপ তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু অধ্যাপক ইউনূস সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

এছাড়া, ব্রিটেনের অর্গানাইজড ক্রাইম এজেন্সি (NCA) সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত দুই ব্যক্তির লন্ডনের প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে। এর একটি বাড়িতে টিউলিপের মা বসবাস করতেন বলেও উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়ে টিউলিপের বক্তব্য, “এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, টিউলিপ বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে যুক্তরাজ্যে স্বাভাবিক জীবনযাপন করছেন। সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে জানান, “আমি এখানে আমার খালাকে রক্ষা করতে আসিনি। আমি জানি তাঁর সরকারের কীভাবে পতন হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আমি আশা করি, বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সমাধান পাবে।”

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন