সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

আদিবাসী স্বীকৃতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি পাহাড়ে

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে পার্বত্য চট্টগ্রামে কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী নেতা সুধাকর ত্রিপুরা।

তিনি বলেন, “আদিবাসী ইস্যু শুধুমাত্র বাংলাদেশের বা পার্বত্য চট্টগ্রামের বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যু। দীর্ঘদিন ধরে এই স্বীকৃতির দাবি জানিয়ে আসছি, এবার ব্যর্থতা হলে আর বসে থাকব না।”

শনিবার (৯ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি।


আন্দোলনের হুঁশিয়ারি
সুধাকর ত্রিপুরা বলেন, “স্বৈরাচারের পতনের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ চলছে। সামনে নির্বাচন, গণতান্ত্রিক সরকার আসবে—আমরা আশা করি সে সরকার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে। যদি তা না হয়, তাহলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। জনগণকে সংগঠিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।”


বৈষম্য-নিপীড়নের অভিযোগ
সমাবেশে আরও বক্তব্য রাখেন—আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক চাথোয়াই মং মারমা (সভাপতি), পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট), পানছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রতœা তঞ্চঙ্গ্যা, সাংস্কৃতিক কর্মী কৃপায়ন ত্রিপুরা, লেখক-নাট্যকার আনন্দ মোহন চাকমাসহ আরও অনেকে।


বক্তারা বলেন, “আমরা আজও বৈষম্যের শিকার। পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত নারী নির্যাতন, ভূমি দখল, নিরাপত্তাহীনতা ও জীবনযাত্রার সংকটে ভুগছি। এই বাস্তবতায় আদিবাসী দিবস পালন করছি, যা অত্যন্ত বেদনাদায়ক।”

র‌্যালি ও ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ
এর আগে সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ির মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শাপলা চত্বর হয়ে খাগড়াপুরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা ঐতিহ্যবাহী পোশাক ও গয়না পরে অংশগ্রহণ করেন।

৫২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন