সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

সদরঘাটে শিক্ষার্থীদের সঙ্গে লঞ্চকর্মীদের সংঘর্ষ, আহত ৯

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সুন্দরবন-১২ লঞ্চের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার দিকে সদরঘাটের ১ নম্বর টার্মিনালে এ সংঘর্ষ হয়। ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা লঞ্চটি ঘেরাও করে ভাঙচুর চালালে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কেবিন ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, তারপর মারধর
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী নাবিল বরিশালগামী সুন্দরবন-১২ লঞ্চে ওঠেন। এসময় লঞ্চের কর্মীরা তাকে জোরপূর্বক কেবিন ভাড়া নিতে চাপ দেন। নাবিল রাজি না হলে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়।

খবর পেয়ে তার সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও লঞ্চকর্মীরা লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত ৯ শিক্ষার্থী, সুমনা হাসপাতালে চিকিৎসা
আহত শিক্ষার্থীরা হলেন:

নাবিল (ফিন্যান্স, জবি)
শের আলী (আইএমএল, জবি)
ব্রজ গোপাল রায় (সংগীত, জবি)
জিলন (এমসিজে, জবি)
ইমরোজ সিদ্দিক (আইন, জবি)
আনিছ (থিয়েটার, জবি)
টিঙ্কু (ফিলোসফি, জবি)
মাকসুদুল হক (ইসলামিক স্টাডিজ, জবি)
রিহাব (কবি নজরুল কলেজ)
মুজাহিদ (সোহরাওয়ার্দী কলেজ)
তাদের সবাইকে সুমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙচুর ও আন্দোলন, লঞ্চ চলাচলে ব্যাঘাত
হামলার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সুন্দরবন-১২ লঞ্চ ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালান। এতে সাময়িকভাবে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বরিশালের যাত্রী রাজীব বলেন, “এক শিক্ষার্থীকে মারধরের পর আমরা আতঙ্কে পড়ে যাই। এখন টিকিট কেটেও নিশ্চিত না, লঞ্চ ছাড়বে কি না।”

হামলায় কিরণ গ্যাংয়ের সম্পৃক্ততার অভিযোগ
শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলায় সদরঘাটের ইজারাদার ও দক্ষিণাঞ্চল শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার ঘনিষ্ঠ কিরণ এবং তার সহযোগীরা—আজিজুল, রমজান, আনিছ, রফিক, কাদের, রাব্বি ও সাগর জড়িত ছিলেন।

চারজন আটক, দাবি মানার আহ্বান শিক্ষার্থীদের
ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কোতোয়ালি থানা পুলিশ চারজনকে আটক করেছে। থানার ওসি মনিরুজ্জামান বলেন, “শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডা থেকে ঘটনা শুরু হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের দাবি পাঁচ দফা
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা পাঁচ দফা দাবি পেশ করেছেন। দাবি মানা হলেই পরিস্থিতির সুষ্ঠু সমাধান সম্ভব বলে জানিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের দাবিগুলো:

অভিযুক্ত কিরণকে দ্রুত গ্রেপ্তার
কিরণের সহযোগীদের গ্রেপ্তার
ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ
শিক্ষার্থীদের মোবাইল, মানিব্যাগের ক্ষতিপূরণ
সাধারণ যাত্রীদের হয়রানি ও কুলিদের অতিরিক্ত অর্থ আদায় বন্ধ।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন