সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশকুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

কোমর তাঁতে স্বাবলম্বী ত্রিপুরা নারীরা, হারিয়ে যাওয়ার শঙ্কায় ঐতিহ্যবাহী শিল্প

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য অঞ্চলের নারীদের জীবিকা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠেছে ‘কোমর তাঁত’। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এই তাঁতশিল্প এখন ত্রিপুরা নারীদের স্বাবলম্বিতার প্রতীক।

নিজ ঘরে বসেই তাঁরা তৈরি করছেন রিনাই, থামি, ওড়না, মাফলারসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক। তবে পর্যাপ্ত সরকারি সহায়তার অভাবে শিল্পটি টিকে থাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁতিরা।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের সিনাই পাড়ায় গিয়ে দেখা যায়, স্থানীয় ত্রিপুরা নারীরা কোমর তাঁতে কাপড় বুনতে ব্যস্ত। এই তাঁত একটি বিশেষ কাঠ ও বাঁশের কাঠি দিয়ে তৈরি, যা কোমরের সঙ্গে বেঁধে কাজ করতে হয় বলেই এর নাম 'কোমর তাঁত'। জুম চাষের পাশাপাশি অবসর সময় কাজে লাগিয়ে তাঁরা কাপড় বুনে স্থানীয় বাজারে বিক্রি করছেন। এতে করে প্রতি মাসে একজন নারী ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারছেন।

৪৮ বছর বয়সী রুস্মাইতি ত্রিপুরা ৩৪ বছর ধরে এই পেশায় যুক্ত। তিনি বলেন, "মায়ের কাছ থেকে শিখেছিলাম এই কাজ। এখন গ্রামের অনেক নারী অর্ডার দিয়ে আমার কাছে পোশাক তৈরি করান। প্রতিটি রিনাই তৈরিতে ১৪-১৫ দিন সময় লাগে। ভালো মানের সুতায় একটি রিনাইয়ের দাম পড়ে ৪-৫ হাজার টাকা।"

রুস্মাইতির মতো আরও অনেকেই এই শিল্পের সঙ্গে জড়িত। তাঁরা বাজার থেকে সুতা, উলের সুতা বা পাহাড়ি তুলা সংগ্রহ করে নিজেরাই কাপড় তৈরি করেন। এই কাপড় নিজেরা ব্যবহার করার পাশাপাশি সাপ্তাহিক হাটে বিক্রিও করেন।

তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিপণন ও বাজারজাতকরণের সুষ্ঠু ব্যবস্থা না থাকা। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধি সুনিল ত্রিপুরা জানান, "এই তাঁতে তৈরি পণ্য যেমন রিনাই (থামি), রিশা (ওড়না) ত্রিপুরা সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এগুলোর বাণিজ্যিক প্রসারে কোনো সরকারি সহায়তা নেই। তাই এই শিল্প এখনো গৃহস্থলীর গণ্ডিতেই রয়ে গেছে। এভাবে চলতে থাকলে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে পারে কোমর তাঁতের মতো একটি ঐতিহ্যবাহী শিল্প।"

বর্তমানে বান্দরবান শহরের কিছু দোকানে এবং দেশের বিভিন্ন পর্যটন এলাকায় কোমর তাঁতে তৈরি কাপড় বিক্রি হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। ঢাকাসহ বড় শহরে চাহিদা থাকলেও বণ্টন ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতায় শিল্পটি এগোতে পারছে না।

পাহাড়ি নারীদের জন্য কোমর তাঁত শুধু একটি আয়ের উৎস নয়, এটি তাদের আত্মপরিচয়েরও অংশ। প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ, সরবরাহ ও বিপণন কাঠামো এবং সরকারি সহায়তা— তবেই এই ঐতিহ্যবাহী শিল্প বাঁচবে এবং নতুন প্রজন্মের কাছে টিকে থাকবে।

৫৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন