সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশউদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

শৈলকুপায় অবৈধ সার মজুদের অভিযোগে ডিলারকে জরিমানা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদ রাখার অভিযোগে এক ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দুধসর ইউনিয়নের জন্য বরাদ্দপ্রাপ্ত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স শুভ এন্টারপ্রাইজ’ নিজ এলাকার বাইরে উমেদপুর ইউনিয়নের ভাটই বাজারে বিপুল পরিমাণ ডিএপি ও টিএসপি সার মজুদ করে রেখেছিল।

অভিযান চলাকালে গুদামে মজুদকৃত ৬৪১ বস্তা টিএসপি সার ও ২৯০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়, যেগুলোর কোনও সরকারি বরাদ্দ ছিল না। এসময় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে।


উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, “লাইসেন্স অনুযায়ী প্রত্যেক ডিলারকে নিজ ইউনিয়নে অবস্থান করতে হয়। কিন্তু কিছু ডিলার নিজের ইউনিয়ন ছেড়ে অন্যত্র থেকে সার বিক্রি করছে, যা বিধিমালার লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “এই ধরনের অনিয়ম কৃষকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউনিয়নের কৃষকদের অনেক দূরে গিয়ে সার সংগ্রহ করতে হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, “অবৈধভাবে সার মজুদ রাখায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ডিলারদের নিজ নিজ ইউনিয়নে অবস্থান নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, সার বিতরণে শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন লাইসেন্সপ্রাপ্ত ডিলার রয়েছেন। তবে দীর্ঘদিন ধরে কিছু ডিলার ইউনিয়ন ছেড়ে পৌরসভা বা অন্য এলাকায় অবস্থান করে ব্যবসা করছেন, যা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

৫০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন