সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
প্রযুক্তি

অনলাইন নিরাপত্তায় ইনস্টাগ্রামের নতুন নিয়ম

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে বড় ধরনের আপডেট চালু করেছে ইনস্টাগ্রাম।

এখন থেকে কোনো অপ্রাপ্তবয়স্ক ইউজার যদি কাউকে ফলো না করে, তাহলে সেই ব্যক্তি আর তাকে ইনবক্সে বার্তা পাঠাতে পারবে না—সে যতই পরিচিত হোক না কেন।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডিফল্টভাবে নিরাপদ’ রাখার কৌশলের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। শুধু ফলো করা মানুষদের কাছ থেকেই বার্তা গ্রহণের সুযোগ থাকবে কিশোর ব্যবহারকারীদের জন্য। এমনকি, আগের মতো ছবিহীন বা ভিডিওবিহীন সাধারণ বার্তাও এখন নিষিদ্ধ।

প্রাপ্তবয়স্কদের জন্য নজরদারি আরও কড়া
কোনো প্রাপ্তবয়স্ক ইউজার যদি কিশোর ব্যবহারকারীকে বার্তা পাঠাতে চায়, তাহলে ইনস্টাগ্রাম প্রথমে যাচাই করবে—তারা কি পরস্পরকে ফলো করে কিনা। এ ছাড়া, যদি সেই বড় ব্যক্তি আগের কোনো সময় সন্দেহজনক আচরণের জন্য রিপোর্টেড হয়ে থাকেন, তবে তার বার্তা পাঠানোর সুযোগ পুরোপুরি বন্ধ থাকবে।

প্রাইভেসিতে বাড়তি সতর্কতা
নতুন কিশোর ইউজারদের প্রোফাইল এখন স্বয়ংক্রিয়ভাবে ‘প্রাইভেট’ হিসেবে সেট হবে। ইনস্টাগ্রাম নিয়মিতভাবে তাদের প্রাইভেসি রিভিউ করার অনুরোধ জানাবে—যাতে তারা নিজের মতো করে ঠিক করতে পারে, কে তাকে ট্যাগ বা মেনশন করতে পারবে, কিংবা তার স্টোরি দেখতে পারবে। কারও প্রোফাইল যদি খোলামেলা হয়, তাহলে ইনস্টাগ্রাম সতর্কবার্তা পাঠাবে।

এই পরিবর্তনের পেছনের কারণ
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের মতো অঞ্চলগুলো কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই সোচ্চার। মানসিক স্বাস্থ্য, অনৈতিক বার্তা ও অনুপযুক্ত কনটেন্ট নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে ইনস্টাগ্রাম নিজ উদ্যোগেই কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছে—বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন।

অভিভাবকদের জন্য কিছুটা স্বস্তি
এই আপডেট অভিভাবকদের জন্য একরকম আশার বার্তা হিসেবে এসেছে। কারণ, এখন কিশোর ব্যবহারকারীরা আরও বেশি নিয়ন্ত্রণে থাকবে—কার সঙ্গে যোগাযোগ করবে, কী দেখবে, সেটা নিজেরাই ঠিক করতে পারবে। যদিও পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, তারপরও ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ অনলাইন জগতে কিশোরদের সুরক্ষা জোরদার করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

৬২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন