সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

সরকার পতনের পর ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে নতুন সরকার। সরকার পতনের পর এক বছরে সারাদেশে পুলিশের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ৭৬১টি মামলা।

এসব মামলায় অভিযুক্ত এক হাজার ১৬৮ পুলিশ সদস্যের মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৬১ জন।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এসব তথ্য জানায়।
‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফল উপস্থাপন করেন টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম।

তিনি জানান, আন্দোলন চলাকালে ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলা, হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনায় সারাদেশে মোট ১,৬০২টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৬৩৮টি হচ্ছে হত্যা মামলা। এই মামলাগুলোতে পদচ্যুত সরকারের আনুমানিক ৮৭ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গ্রেফতার রয়েছেন। প্রায় ৭০ শতাংশ মামলার তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ হয়েছে বলে জানান তিনি।

শাহজাদা আকরাম আরও বলেন, জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। এখন পর্যন্ত দায়ের করা অভিযোগ ৪২৯টি এবং মামলা হয়েছে ২৭টি। অভিযুক্ত ২০৬ জনের মধ্যে গ্রেফতার করা হয়েছে ৭৩ জনকে। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং তাদের বিচার শুরু হয়েছে।

তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় (১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪) দায়ের হওয়া অধিকাংশ হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন এবং ফারহানা রহমান উপস্থিত ছিলেন।

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন