সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশদিনভর থেমে থেমে শিলাবৃষ্টি, শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ: শঙ্কায় কৃষক
সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
বিনোদন

ঘুষ না দেওয়ায় জাতীয় পুরস্কার থেকে বঞ্চিত হন কিশোর কুমার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত ১ আগস্ট প্রকাশিত হয়েছে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেও এই প্রথমবার জাতীয় স্বীকৃতি পেলেন বলিউড তারকা শাহরুখ খান ও রানী মুখার্জি।

বিষয়টি নিয়ে অবাক হয়েছেন অনেকেই। প্রশ্ন উঠেছে—এত বছর পেরিয়ে এসে তাঁদের মতো বড় তারকারা এতদিন কেন উপেক্ষিত ছিলেন?

তবে অবাক করা বিষয় হলো, কেবল শাহরুখ বা রানী নন—ভারতীয় চলচ্চিত্রের আরও অনেক কিংবদন্তিও কখনোই জাতীয় পুরস্কার পাননি। যেমন, কিশোর কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, দেব আনন্দ কিংবা মধুবালা—এমন নামগুলো আজও জাতীয় পুরস্কারের তালিকায় অনুপস্থিত। বিশেষ করে কিশোর কুমার একবার এই পুরস্কারের খুব কাছাকাছি গিয়েও ফিরিয়ে দেওয়া হয়—তাও দুর্নীতির কারণে।

সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে কিশোর কুমারের ছেলে অমিত কুমার জানান, ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দূর গগন কি ছাঁও মে’ সিনেমার জন্য তাঁর বাবাকে জাতীয় পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছিল। সেই সিনেমায় কিশোর কুমার নিজেই ছিলেন পরিচালক, নায়ক এবং সুরকার। শিশু চরিত্রে অভিনয় করেছিলেন অমিত কুমার নিজে।

তবে তখন সরকারি এক কর্মকর্তা ফোন করে জানায়, “হকিকত”, “দোস্তি” এবং “দূর গগন কি ছাঁও মে” এই তিনটি সিনেমার মধ্য থেকে একটি পুরস্কার পাবে। এরপর ইঙ্গিত দিয়ে বলা হয়—“আপনি যদি কিছু সহযোগিতা করেন, বিষয়টা সুবিধাজনক হবে।” কিশোর কুমার এমন প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে সাফ জানিয়ে দেন, তিনি ঘুষ দিয়ে পুরস্কার নিতে চান না।

‘দূর গগন কি ছাঁও মে’ সিনেমাটি মুম্বাইয়ের সুপার সিনেমা হলে টানা ২৩ সপ্তাহ প্রদর্শিত হয়েছিল এবং বাণিজ্যিকভাবেও সফল হয়েছিল। পরবর্তীতে সিনেমাটির রিমেক রাইটস বিক্রি করে দেন দক্ষিণ ভারতের এক নির্মাতার কাছে। ওই তামিল সংস্করণ ‘রামু’ পরে জাতীয় পুরস্কার জিতে নেয়।

কিশোর কুমার তাঁর জীবদ্দশায় কোনো জাতীয় পুরস্কার, এমনকি পদ্মশ্রীও পাননি। তবে ফিল্মফেয়ার পুরস্কারে তিনি ছিলেন সবচেয়ে সফল—পুরুষ প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে ২৮ বার মনোনয়ন পেয়ে আটবার পুরস্কার জিতেছেন।

গায়ক, অভিনেতা, পরিচালক ও সুরকার—একজন বহুমুখী প্রতিভাবান শিল্পী ছিলেন কিশোর কুমার। তাঁর ‘নৌকরি’ (১৯৫৪), ‘চলতি কা নাম গাড়ি’ (১৯৫৮), ‘পড়োসন’ (১৯৬৮) ও ‘হাফ টিকিট’ (১৯৬২)-এর মতো সিনেমা আজও দর্শকদের প্রিয়। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর মুম্বাইতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাতীয় পুরস্কার না পেলেও দর্শকের ভালোবাসা তাঁকে দিয়েছে অমরতা।

৫৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন