সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

চট্টগ্রামে বাড়ছে ভাইরাস জ্বর, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে ভাইরাস জ্বরের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে জ্বর নিয়ে ভর্তি হওয়া বেশিরভাগ রোগী ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত।

চিকিৎসকদের মতে, এবারের ভাইরাস জ্বরের মৌসুমে এই দুটি রোগই সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৮৯ জন। মারা গেছেন ৯ জন। সর্বশেষ মৃত্যুর ঘটনাটি ঘটে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে, যেখানে ৭৪ বছর বয়সী হাটহাজারী উপজেলার বাসিন্দা শিবুচরণ ভৌমিক মারা যান।

এদিকে, চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়েছে। বর্তমানে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন। তবে সরকারি পর্যায়ে আরটি-পিসিআর ল্যাব না থাকায় এবং বেসরকারি পর্যায়ে পরীক্ষার খরচ বেশি হওয়ায় অনেক রোগীই টেস্ট করাতে পারছেন না, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসকদের মতে, চার ধরনের ভাইরাস জ্বর এখন প্রাধান্য পাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চিকুনগুনিয়া ও ডেঙ্গু। চিকুনগুনিয়ায় আক্রান্তদের মধ্যে উচ্চ জ্বর, অস্থিসন্ধিতে তীব্র ব্যথা, এবং কখনো জয়েন্ট ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে জ্বর সেরে যাওয়ার পরও দীর্ঘদিন জয়েন্টে ব্যথা থেকে যাচ্ছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এ এস এম লুৎফুল কবির শিমুল জানান, ‘চিকুনগুনিয়া রোগটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। এবার দেখা যাচ্ছে—ডেঙ্গুর পাশাপাশি অনেক রোগীর শরীরে এই রোগও ধরা পড়ছে।’

তিনি আরও বলেন, এ থেকে রক্ষা পেতে হলে মশা নিয়ন্ত্রণ ও সচেতনতা জরুরি। ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও রোগীর চাপ বাড়ছে।
এপিক হেলথকেয়ারের তথ্যমতে, গত তিন সপ্তাহে তাদের কেন্দ্রে ৫৭৬ জনের রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩২ জনের শরীরে চিকুনগুনিয়া শনাক্ত হয়।
পার্কভিউ হাসপাতালে গত দুই সপ্তাহে ৫১২ জন জ্বরের রোগীর মধ্যে ৩৪২ জনের শরীরে একই ভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টারেও একই চিত্র—মাত্র এক সপ্তাহে ৭৫ জন রোগীর মধ্যে ৪৬ জনের দেহে চিকুনগুনিয়া পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শহরে মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বেড়েছে। মশা নিয়ন্ত্রণের দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের। আমরা তাদের জানিয়েছি এবং উপজেলা পর্যায়েও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

৩৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন