সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল এনসিপির স্পষ্ট অবস্থান: নাহিদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৭:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সেনাবাহিনী বা সেনাসমর্থিত কোনো গোষ্ঠীর কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের প্রশ্নে শুরু থেকেই পরিষ্কার অবস্থান ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের—এ কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি, জাতীয় সরকার গঠন, নতুন সংবিধান প্রণয়ন এবং আন্দোলনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে বিভিন্ন দিক তুলে ধরেন।

নাহিদ ইসলাম দাবি করেন, “২০২৪ সালের ২ আগস্ট রাতে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ও তার সহযোগীরা সেনাবাহিনীর একটি অংশের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্দেশ্যে একটি সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন। সেই সময় কথিত 'সেইফ হাউজে' থাকা ছাত্রনেতাদের ওপর চাপ প্রয়োগ করে বলা হয়েছিল, তারা যেন ফেসবুকে একদফার সরকার পতনের ঘোষণা দেয় এবং আমাদের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়।”

তিনি জানান, “আমরা তখনই স্পষ্ট করে দিয়েছিলাম—ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হবে জনগণের মধ্য থেকে, মঞ্চ থেকে। কোনোভাবেই সামরিক হস্তক্ষেপ চলবে না। সেনা-সমর্থিত শাসন আবার ফিরলে এক-এগারোর পুনরাবৃত্তি ঘটবে এবং তাতে আওয়ামী লীগের আবার ফিরে আসার সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে।”

নাহিদ আরও বলেন, “আমরা ৫ আগস্ট থেকেই এই অবস্থান ধরে রেখেছি যে, এই আন্দোলন হবে একটি স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক রূপ নিতে হবে।”

তিনি অভিযোগ করেন, “৫ আগস্টের পর থেকে জুলকারনাইন সায়ের গোষ্ঠী আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করানোর চেষ্টা করে। এ জন্য তারা সাদিক কায়েমসহ শিবিরপন্থি নেতাদের ব্যবহার করেছে এবং তারাও সেই খেলায় ব্যবহৃত হয়েছে।”

নাহিদ ইসলাম দাবি করেন, “এদের অপতৎপরতা থেমে নেই। কল রেকর্ড ফাঁস, নজরদারি, অপপ্রচার, চরিত্র হনন থেকে শুরু করে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এমনকি বর্তমান সরকারের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে—এত ব্যাপক মাত্রায়, যা এর আগে দেখা যায়নি। তবে আমি বিশ্বাস করি, মিথ্যার উপর কিছুই দীর্ঘস্থায়ী হয় না—এদের অপপ্রচারও টিকবে না।”

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন