সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

লোহাগড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা আমতলা এলাকায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান (৪৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত মোস্তাফিজুর রহমান কালিয়া উপজেলার বাবরা-হেসলাগাতি এলাকার বাসিন্দা এবং লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকা থেকে এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান বুধবার সন্ধ্যায় ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে নিজের বাড়ি বাবরা-হেসলাগাতির দিকে ফেরার পথে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের আমতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এরপর তিনি মহাসড়কের মাঝখানে পড়ে যান। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়, যা ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে। তবে চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি এখনও উদ্ধার করা হয়নি।

স্থানীয়রা দ্রুত লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন