সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ভূমিকম্পের পর রাশিয়ায় পরপর চারবার সুনামির আঘাত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শক্তিশালী ভূমিকম্পের পর চার দফায় সুনামির ঢেউ আছড়ে পড়েছে রাশিয়ার উপকূলে। এর মধ্যে তৃতীয় ঢেউ ছিল সবচেয়ে বিধ্বংসী বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৩০ জুলাই) রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে খবর প্রকাশ করেছে আলজাজিরা।

বাংলাদেশ সময় দুপুরে সুনামির চতুর্থ ঢেউ পৌঁছায় সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্ক শহরে। যদিও এটি ছিল তুলনামূলকভাবে দুর্বল।

সেভেরো-কুরিলস্কের মেয়র আলেকজান্ডার ওভসিয়ানিকভ জানান, তৃতীয় ঢেউয়ে বন্দরের বড় ক্ষতি হয়েছে। ছোট ছোট সব নৌযান সমুদ্রে ভেসে গেছে। কিছু জাহাজ এখন ডুবে আছে, কিছু আবার তীরে এসে ঠেকেছে।

তিনি আরও বলেন, "বর্তমানে সুনামির তীব্রতা কমে এসেছে, তবে সতর্কতা এখনো জারি রয়েছে, বিশেষ করে বন্দর এলাকার জন্য।" পাহাড়ের ওপর অবস্থিত হওয়ায় শহরটি কিছুটা নিরাপদ বলেও জানান তিনি।

ভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগেই বিপজ্জনক অঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানান মেয়র।

উল্লেখ্য, বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শুরুতে এর মাত্রা ৮.৭ বলা হলেও পরে সংশোধন করা হয়। ভূমিকম্পের কারণে উপকূলীয় অনেক এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনো জানা যায়নি।

এ অবস্থায় সেভেরো-কুরিলস্ক শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সবাইকে আপৎকালীন নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন