সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর জেগে উঠেছে বিশাল আগ্নেয়গিরি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পের পর জেগে উঠেছে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের পূর্বাভাসে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

আগ্নেয়গিরি থেকে উদগিরিত ছাইয়ের স্তম্ভ ইতোমধ্যে আকাশে ৩ কিলোমিটার উঁচু পর্যন্ত উঠেছে এবং প্রায় ৫৮ কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, আগ্নেয়গিরিটির গর্ত প্রায় লাভায় পূর্ণ হয়ে উঠেছে, যেকোনো সময় শুরু হতে পারে উদগিরণ। সংস্থাটি আরও জানায়, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত ছাই নির্গমনের ঝুঁকি দেখা দিয়েছে, যা নিম্ন-উচ্চতায় চলাচলকারী বিমানের জন্য হুমকি হতে পারে।

যদিও আন্তর্জাতিক বিমান চলাচলের প্রধান রুটগুলো ওই অঞ্চল দিয়ে নয়, তবু আঞ্চলিক বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে 'কমলা সতর্কতা' সংকেত প্রচার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কিছুক্ষণ আগেই কামচাটকায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে উপকূলীয় এলাকায় ৪ মিটার পর্যন্ত সুনামি সৃষ্টি হয়। সুনামির ঢেউ আঘাত হানে রাশিয়ার উপকূলেও। এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

শুধু রাশিয়ায় নয়, এই ভূমিকম্প ও সুনামির প্রভাবে জাপানেও প্রথম ঢেউ পৌঁছায়। ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

৬০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন