সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ মঙ্গলবার (২৯ জুলাই) ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই শুনানির দিন ধার্য করেছে।

সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ মামলার রাষ্ট্রপক্ষ অভিযোগ উপস্থাপন করে। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান ও অভিযোগ গঠনের আবেদন জানান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, আব্দুস সাত্তার পালোয়ান এবং বিএম সুলতান মাহমুদ। ট্রাইব্যুনাল এদিন শুনানি শেষে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজকের দিন নির্ধারণ করে।

এর আগে, মামলার ৬ গ্রেপ্তার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। আজ আসামিপক্ষ শুনানিতে অংশ নেবে।”

পলাতক আসামিদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি
১৩ জুলাই ট্রাইব্যুনাল থেকে পলাতক ২৪ আসামির নামে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়। অন্য মামলায় কারাবন্দি দুই আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করার নির্দেশও দিয়েছে আদালত। পলাতকদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো: ৮ জন পলাতক, ৭ আগস্ট পরবর্তী শুনানি
এদিন একই ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় করা মামলারও শুনানি হয়। এ মামলায় আট আসামি এখনও পলাতক। ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের উপস্থিত হওয়ার নির্দেশ দিলেও কেউ হাজির না হওয়ায় অনুপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ আগস্ট নতুন দিন ধার্য করেছে। রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে পলাতক আসামিদের জন্য দুইজন স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২ জুলাই এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এদের মধ্যে গ্রেপ্তার ৮ জনকে গতকাল আদালতে হাজির করা হয়।

ঘটনার বিবরণ তুলে ধরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “গত ৫ আগস্ট ছয় তরুণকে গুলি করে হত্যা করে তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে রাখা হয় এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি একজন জীবিত ব্যক্তিকেও পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারা হয়।”

লক্ষ্মীপুরে পাঁচজন হত্যার মামলায় আওয়ামী লীগ নেতাদের জিজ্ঞাসাবাদের নির্দেশ
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলার আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন:

হুমায়ুন কবির পাটোয়ারী (লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি),
সালাহ উদ্দিন জাবেদ (দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান),
শাহীন আলম (জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক)।
এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২২ সেপ্টেম্বর।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন