সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

মাগুরায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, মাদকাসক্ত যুবক আটক

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ায় ছায়াবিথী সড়কে সুজিত গুহ ভজন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ঘটনার পরপরই আবির বিশ্বাস (২৭) নামে এক যুবককে আটক করেছে। আটক আবিরকে স্থানীয়রা মাদকাসক্ত ও আগ্রাসী হিসেবে চেনেন।

নিহত ভজন গুহ শহরের পশু হাসপাতাল পাড়ার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। তার বাড়ি থেকে সামান্য দূরেই ঘটনাস্থল।

পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ভজন গুহ চা খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণের মধ্যেই এলাকার মুন্সী বাড়ি সংলগ্ন গলিতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যুবককে রক্তমাখা ছুরি হাতে দৌড়ে পালাতে দেখেন তারা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে রাত ১১টার দিকে মাগুরা সদর থানা পুলিশ আবির বিশ্বাসকে আটক করে। একইসঙ্গে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি রক্তমাখা ছুরি।

নিহতের স্ত্রী অনিতা রাণী গুহ বলেন, “আমার স্বামী একজন নিরীহ মানুষ ছিলেন। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। সাধারণ জীবন যাপন করতেন। তবুও কেন তাকে এমনভাবে হত্যা করা হলো, তা বুঝতে পারছি না।”

স্থানীয় বাসিন্দারা জানান, আবির বিশ্বাস ওই এলাকার হান্নান বিশ্বাসের ছেলে। তিনি একজন পরিচিত মাদকাসক্ত। এর আগেও তিনি একই এলাকার স্বর্ণ ব্যবসায়ী ক্ষিরোদ কর্মকারকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সময়েও তিনি একাধিকবার এলাকাবাসীর ওপর নির্যাতন চালিয়েছেন। তবে আতঙ্কের কারণে কেউ পুলিশে অভিযোগ করতে সাহস করেননি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে সুজিত গুহ ভজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা আবির বিশ্বাসকে সন্দেহভাজন হিসেবে আটক করেছি এবং তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি জব্দ করা হয়েছে। তদন্ত চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিস্তারিত জানার জন্য আবিরকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে।

৩৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন