সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শুধু পরিবারেই নয় পুরো এলাকায় শোকের মাতন

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একই পরিবারের সাতজনসহ মোট আটজন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবড়ীয়া ইউনিয়নের ধর্মদহ ও গাংণী উপজেলার বেতবাড়িয়া গ্রামে। নিহতরা হলেন—জাহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী শেলী বেগম (৬০), ছোট বোন ইতি খাতুন (৬০), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৬০), চাচাতো ভাবি আনোয়ারা (৭৬), শাশুড়ি আনজুমান খাতুন (৭৫), শ্যালিকা শিমা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসচালক শাহাবুদ্দিন (৪২)।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় জাহিদুলের ছেলের বিয়ে হয়েছে। শারীরিক অসুস্থ হওয়ায় ছেলে বউ-এর ছোট্ট একটি অপারেশন হওয়ায় হাসপাতালে ভর্তি আছেন। ছেলে বৌকে দেখতে জাহিদুল ইসলাম পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সকাল আটটার দিকে বাড়ী থেকে রওনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে নাটোর বড়াই গ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছয়জন মারা যান। শিমা খাতুন ও ড্রাইভার শাহাবুদ্দিনকে আহত অবস্থায় প্রথমে নাটোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা রাজশাহী মেডিকেলে নিয়ে যেতে বলেন। পরে রাজশাহী পৌঁছালে সেখানে তারা মারা যান। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতন বইছে।

জাহিদুল ইসলামের চাচাতো ভাই মানজারুল ইসলাম খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, "এক্সিডেন্টের খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়েছে, আমরা তাদের আশার অপেক্ষায় ছিলাম। খবর পেয়ে আমরাও হাসপাতালে ছুটে যাই, কিন্তু অধিকাংশরাই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। পুরো গ্রামে এখন শোকের মাতম।"


বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি ইসমাইল হোসেন বলেন, "একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার পথে তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে স্পটেই একই পরিবারের ছনজন মারা যান। আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।"


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, "নিহতরা আমাদের থানার এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিহতদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত হাইওয়ে পুলিশ করছে।"

৩৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন