সর্বশেষ

জাতীয়নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

১০ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক অঙ্গনে সমঝোতার লক্ষ্যে ১০টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সংলাপে বসেছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে রাজধানীর বসুন্ধরায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে এই বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সংলাপে অংশ নেওয়ার জন্য যেসব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জেএসডি, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদসহ আরও কয়েকটি দল।

এর আগের দিন, মঙ্গলবার (২২ জুলাই), ড. ইউনূস পৃথকভাবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

সূত্র জানায়, চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি সর্বসম্মত পথ খুঁজে বের করতেই এই ধারাবাহিক আলোচনা করছেন প্রধান উপদেষ্টা।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন