সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশবাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

বেনাপোলে কাস্টমস সার্ভার সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আমদানি-রপ্তানি বানিজ্য সহজীকরণ এবং পণ্য খালাস প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কাস্টমস কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খাঁন।

তিনি বলেন, “আমরা কাস্টমসকে শুধুমাত্র নিয়ন্ত্রণকারী নয়, বরং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। ব্যবসায়ীদের সন্তুষ্টির লক্ষ্যে কর্মকর্তাদের ‘সেবার মনোভাব’ নিয়ে কাজ করতে হবে।”


মঙ্গলবার বিকেলে বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “পণ্য খালাস বিলম্বিত হওয়ার কারণ কঠোরভাবে মনিটরিং করা হবে। এ্যাসাইকোডা সিস্টেমের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে এটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর বদলে একটি বিকল্প ও কার্যকর প্রযুক্তিগত ব্যবস্থা শিগগিরই চালু করা হবে।”

এ সময় তিনি কাস্টমস হাউসের দীর্ঘদিনের সার্ভার সমস্যাকে একটি জাতীয় সমস্যা হিসেবে আখ্যায়িত করে বলেন, “সার্ভার পরিবর্তন করে নতুন পদ্ধতি চালুর মাধ্যমে সমস্যা সমাধানে কাজ চলছে।”


বন্দর ও কাস্টমস কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, “ব্যবসায়ীদের সুবিধা বাড়ালে অভিযোগের পরিমাণ কমবে। আমরা সেদিকে নজর দিচ্ছি। যদি ব্যবসায়ীরা স্থলপথে সুতা আমদানির বিষয়টি চান, তবে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।”

এর আগে বেনাপোল কাস্টমস হাউসে পৌঁছালে তাকে স্বাগত জানান কাস্টমস হাউসের কমিশনার কামরুজ্জামান ও নবনিযুক্ত কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান।


পরবর্তীতে তিনি বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল এবং বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন এবং আমদানি-রপ্তানি বানিজ্যে বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।

এনবিআর চেয়ারম্যানের সফরসঙ্গী ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস) মবিনুল কবির ও সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন। সফরের শেষাংশে তিনি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন