সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

মিরপুরে জমি নিয়ে জালিয়াতি ও প্রতারণা চক্রের ৩ জন গ্রেফতার 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে জমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পল্লবী থানা পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—জয়নাল আবেদীন, জালাল ও কাউসার। সোমবার (২১ জুলাই) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

মামলার বাদী মিরপুরের বাসিন্দা মোখসিন উদ্দিন অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সরকারি জমি ও বিভিন্ন ব্যক্তির মালিকানাধীন জমি জাল দলিল তৈরি করে বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। তিনি দাবি করেন, এই চক্রের মূল হোতা ইউসূফ সাঈদ, যিনি জয়নাল, জালাল ও কাউসারকে সঙ্গে নিয়ে তার (মোখসিন উদ্দিনের) কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেন।

বাদীর ভাষ্য অনুযায়ী, বায়না দলিলের মাধ্যমে প্রতারকরা প্রথমে জমি বিক্রির আশ্বাস দেন। পরে দেখা যায়, জমির কাগজপত্র সম্পূর্ণ জাল এবং জমির প্রকৃত মালিকানা নেই। টাকা ফেরত চাইলে বাদী ও তার পরিবার সন্ত্রাসী বাহিনীর দ্বারা হামলা ও হুমকির শিকার হন বলেও অভিযোগ ওঠে।

পিবিআই-এর তদন্তে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, তদন্তে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাৎ, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের সুস্পষ্ট প্রমাণ মিলেছে। এ ঘটনায় ফৌজদারি দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬/১০৯ ধারায় মামলার যথেষ্ট ভিত্তি রয়েছে বলে জানান তিনি।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে, গ্রেফতার হওয়া জালাল ও কাউসারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে। জানা গেছে, তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় জুলাই মাসের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি মামলাও রয়েছে। সেই মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ক্ষমতাসীন দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, কাউসার মিরপুর ২-এর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করতেন। অন্যদিকে, জালাল দীর্ঘদিন ধরে মূল অভিযুক্ত ইউসূফ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন।

উল্লেখ্য, এই প্রতারক চক্রের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য আবুল বাশার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চক্রটির বিরুদ্ধে প্রতারণা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তুলেছিলেন। তার পরিবার মিরপুর ২ নম্বর সেকশনের এ ব্লকের ১৫ নম্বর বাড়িতে বসবাস করতেন। সেই সময় অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ এখনো পর্যন্ত চক্রের মূল হোতা ইউসূফ সাঈদকে গ্রেপ্তার করতে পারেনি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন