সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

রক্ত সংকট, নেগেটিভ গ্রুপে জরুরি আহ্বান বার্ন ইনস্টিটিউটের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ শতাধিক রোগীর চিকিৎসায় রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

বিশেষ করে নেগেটিভ ব্লাড গ্রুপের রক্তের চাহিদা অনেক বেশি, যা হাসপাতালের রক্তব্যাংকে প্রায় ফুরিয়ে এসেছে।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসায় প্রতিনিয়ত রক্ত প্রয়োজন হচ্ছে। বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ এবং এ নেগেটিভ—এই চারটি গ্রুপের রক্ত চরমভাবে সংকটে রয়েছে। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের দ্রুত বার্ন ইনস্টিটিউটে এসে রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছে।

হাসপাতালের ৮ম তলায় বার্ন ইউনিটে রক্ত সংগ্রহ করা হচ্ছে। দায়িত্বরত আনসার সদস্যরা মাইকিং করে বারবার রক্তদাতাদের আহ্বান জানাচ্ছেন। আনসার সদস্য রেজাউল করিম বলেন, "আহতদের চিকিৎসায় রক্তদাতারা এগিয়ে আসছেন, তবে ভেতর থেকে বারবার নেগেটিভ গ্রুপের রক্ত চাওয়া হচ্ছে। আমরা মাইকে এ বিষয়েই জানাচ্ছি।"

এক স্বেচ্ছায় রক্তদাতা নিক্সন জানান, “আমি বি পজিটিভ রক্ত দিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে ও নেগেটিভ, এবি নেগেটিভসহ সব নেগেটিভ গ্রুপের রক্তের তীব্র সংকট দেখা গেছে।”

হাসপাতালের এক চিকিৎসক জানান, “অনেক নারী, শিশু ও শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের বারবার রক্ত দিতে হচ্ছে। কিন্তু রক্তব্যাংকে নেগেটিভ গ্রুপের রক্ত প্রায় শেষ হয়ে গেছে।”

রোগীদের স্বজনরাও রক্ত দিতে ছুটে আসছেন, তবে রক্তের গ্রুপ না মেলার কারণে অনেকেই সাহায্য করতে পারছেন না। একজন স্বজন বলেন, “আমার রক্তের গ্রুপ মেলে না, তাই দিতে পারছি না। সবাইকে অনুরোধ করছি—যাদের নেগেটিভ গ্রুপ আছে, দয়া করে এগিয়ে আসুন।”

জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ সমাজের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ইচ্ছুকরা সরাসরি ইনস্টিটিউটের ৮ম তলায় গিয়ে রক্ত দিতে পারবেন অথবা হাসপাতালের হেল্প ডেস্কে নাম নিবন্ধন করতে পারবেন।


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর 01949043697

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন