সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

‘তাণ্ডব’-এ শাকিব খানের আবেগঘন দৃশ্য ভাইরাল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রায়হান রাফী পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’-এর একটি দৃশ্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা শাকিব খানকে কয়েদির পোশাকে, হাতে খাবারের প্লেট, চোখে অশ্রু আর মুখে বিষাদের ছাপ। এই আবেগময় মুহূর্তটিই দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের হৃদয় ছুঁয়ে গেছে।

এই স্থিরচিত্রগুলো ফেসবুকের নানা প্রোফাইল, সিনেমা গ্রুপ ও পেজে ঘুরে বেড়াচ্ছে। শাকিব খানের এই বাস্তবসম্মত অভিব্যক্তি দেখে অনেকেই মন্তব্য করেছেন, তিনি শুধু অভিনয় করছেন না, বরং চরিত্রের ভেতরে সম্পূর্ণভাবে ঢুকে গেছেন। অনেকের মতে, এই অভিনয় যেন ‘অভিনয় নয়, একপ্রকার বাস্তবতা।’

ঢালিউডের নির্মাতারাও এই মুহূর্তে শাকিবের অভিনয়ের প্রশংসায় মুখর। নির্মাতা দেবাশীষ বিশ্বাস তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।’ তিনি শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ার এবং চলচ্চিত্রে তার অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, ‘বরবাদ’ খ্যাত পরিচালক মেহেদী হাসান লেখেন, ‘শাকিব খান যখন পর্দায় থাকেন, তখন সেটা আর অভিনয় থাকে না—তা হয়ে ওঠে আধিপত্য। তার সামনে পর্দাও নতি স্বীকার করে।’

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ শুরুতেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। মাল্টিপ্লেক্সে ছবিটি একযোগে ২৮টি শো নিয়ে শুরু হয়, পাশাপাশি দেশের শতাধিক প্রেক্ষাগৃহেও চলছে প্রদর্শনী। ছবিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম ও গাজী রাকায়েত প্রমুখ।

ভাইরাল হওয়া ছবিগুলো তুলেছেন প্রফেশনাল ফটোগ্রাফার ফারহান রোমান। তিনি ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘একজন ফটোগ্রাফারের ক্যারিয়ার তখনই সার্থক, যখন তার তোলা ছবি কথা বলে। আর সেই ছবির মানুষটি যদি হন শাকিব খান, তাহলে সেটিই হয়ে ওঠে পরিপূর্ণতা।’

রোমান আরও জানান, শাকিব খান অভিনয়ের সময় এতটাই আবেগে মগ্ন ছিলেন যে তিনি বুঝতেই পারেননি কখন তাকে ক্যামেরায় বন্দি করা হয়েছে। তার মতে, এই গভীর চরিত্র উপলব্ধিই শাকিব খানকে করে তুলেছে অনন্য এক অভিনেতা।

৬১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন