সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশকক্সবাজারে ভূমিকম্প অনুভূত, ছড়িয়েছে আতংক
জয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩০ দোকান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অন্তত ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পাঁচজন। ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে মার্কেটের একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে স্থানীয়রা নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুন্না জানান, “আমার দোকানে ২০ লাখ টাকার নতুন পোশাকের মালামাল ছিল। সব পুড়ে গেছে। এখন আমার মাথায় হাত।”

ঘটনাস্থল পরিদর্শনে এসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, “সিটি করপোরেশনের উদ্যোগে পুনর্বাসনের জন্য টিনের তৈরি ৬৪২টি দোকানঘর নির্মাণ করা হয়েছিল। তার মধ্যে ৩০টি দোকান পুড়ে গেছে। অধিকাংশ দোকানেই কাপড়সহ দাহ্য পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ও সিটি করপোরেশনকে এগিয়ে আসার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, “আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

৩৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন