সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ মৌসুমি বৃষ্টি: ২৪ ঘণ্টায় নিহত ৫৪

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) জানিয়েছে, জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই বর্ষায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৮০ জন, যাদের মধ্যে প্রায় ৭০ জনই শিশু। আহত হয়েছেন অন্তত ৫০০ জন।

NDMA-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু গত একদিনেই আহত হয়েছেন আরও ২২৭ জন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পাঞ্জাব প্রদেশে, যেখানে টানা প্রবল বৃষ্টিপাতে জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করেছে।

রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে একটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। নদী তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সরকারি ছুটি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে। এ অবস্থায় কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের তিন থেকে পাঁচ দিনের খাদ্য, পানি ও ওষুধ মজুত রাখার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল পানির নিচে চলে গিয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন অন্তত ১ হাজার ৭০০ জন। চলতি মৌসুমের বর্ষণ সেই দুর্যোগের স্মৃতি আবারও সতেজ করে তুলেছে।

৩১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন