সর্বশেষ

জাতীয়একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে রাগিব রউফ চৌধুরীর নাম চূড়ান্ত
বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক মেহেরপুরের নাসিমা আনিস
সারাদেশবান্দরবানে সেনা অভিযানে জেএসএস'র সশস্ত্র সদস্য আহত, অস্ত্র-গোলাবারুদ জব্দ
চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণে নারী নিহত, পরিবারের আটজন দগ্ধ
নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফল প্রকাশ
সাতক্ষীরায় ২ সাংবাদিকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন
কলারোয়ায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে একজন নিহত
নবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন, বে-সরকারি ফল ঘোষণা
কুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সাবেক এমপি নজরুল ইসলামকে কেসিসি'র পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ
মানিকগঞ্জে বিশেষ উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন
মুন্সীগঞ্জে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
গোপালগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য সংঘর্ষে ১ নিহত, আহত ১৪
কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী নেতা ‘শরিফ কাইগী’ গ্রেপ্তার
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩
রমজানে নির্দেশনা উপেক্ষা, রাজশাহীর দুই স্কুলে চলছে ক্লাস
গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হলো ফিশনেট প্রকল্পের বার্ষিক সাধারণ সভা
নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪
দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২
গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিকএআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
আইন-আদালত

বিএসবি গ্লোবালের চেয়ারম্যান বাশার ১০ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উচ্চশিক্ষার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক’-এর চেয়ারম্যান খায়রুল বাশার।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাশারকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ১০ দিনের রিমান্ড অনুমোদন দেন।

সিআইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত খায়রুল বাশার তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন এবং ছেলে আরশ ইবনে বাশারকে সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র গড়ে তোলেন। এই চক্রটি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ ও ভিসা প্রসেসিংয়ের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে।

তদন্ত কর্মকর্তাদের দাবি, বিএসবি গ্লোবাল বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির মিথ্যা প্রতিশ্রুতি, ভুয়া ভিসা প্রসেসিং ও আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতারণার ফাঁদে ফেলে। অনেক শিক্ষার্থীর নামে কোনো আবেদনই করা হয়নি, আবার কেউ কেউ বিদেশে গিয়ে নানা জটিলতায় পড়েছেন।

সিআইডি জানায়, এখন পর্যন্ত ৪৪৮ জন ভুক্তভোগী প্রতারিত হওয়ার তথ্য দিয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা মামলার তদন্ত চলছে।

বাশার ও তার পরিবারের সদস্যরা প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতেন, পরে সেই অর্থ দিয়ে জমিজমা কেনা, ব্যবসা পরিচালনা এবং দেশ-বিদেশে অবৈধভাবে অর্থ স্থানান্তর করতেন বলেও তদন্তে উঠে এসেছে।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন