সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

প্রতিটি খুনের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে সংঘটিত প্রতিটি খুন, হামলা ও মামলার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির নেতারা বলছেন, রাজনৈতিক আশ্রয় ও পৃষ্ঠপোষকতা ছাড়া এসব অপরাধ সংঘটিত হচ্ছে না।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশীদ)।

সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ টেনে রশিদুল বলেন, “প্রতিটি খুন, হামলা ও মামলার ঘটনায় রাজনৈতিক শেল্টার জড়িত। এই রাজনৈতিক শক্তিগুলোই সমাজে হিংস্রতা ও দানবীয় চরিত্র তৈরি করছে।”

তিনি আরও বলেন, “গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়—এক ব্যক্তিকে হত্যা করার পর লাশের ওপর নৃত্য করা হচ্ছে। এমন বর্বরতা ‘আইয়ামে জাহেলিয়াত’-এর সময়েই শোনা যেত। এখন বাংলাদেশে সেই বর্বরতা ফিরিয়ে আনার অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে।”

সংবাদ সম্মেলনে রশিদুল ইসলাম অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং কিছু মহল সেই ষড়যন্ত্রে যুক্ত হয়ে পড়ছে।

তিনি বলেন, “স্বৈরাচারী আমলে বিএনপি নেতাদের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা টিকিয়ে রেখেছিলেন। এবার কাউকে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।”

সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘শিবির’, ‘জঙ্গি’, ‘বিএনপি-সমর্থক’, ‘হাসিনাপন্থী’ বা ‘সাবেক ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে হেয় করা হচ্ছে বলেও অভিযোগ করেন রশিদুল। তিনি বলেন, “এই ট্যাগিং-পন্থা হাসিনার স্টাইল। এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রতিবাদ দমন করতে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইনামুল হাসান ঘোষণা করেন, শনিবার সন্ধ্যা সাতটায় শাহবাগ মোড়ে একটি মশাল মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি সারা দেশের ছাত্র-জনতাকে নিজ নিজ প্ল্যাটফর্ম, ব্যানার ও অবস্থান থেকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

৩৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন