সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

সোহাগ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে বর্বরভাবে হত্যার ঘটনায় সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি বলেন, “মিটফোর্ডে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ইতোমধ্যেই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।”

আসিফ নজরুল আরও জানান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০ অনুযায়ী সর্বোচ্চ গতিতে বিচার প্রক্রিয়া চালিয়ে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের পাশে রজনী ঘোষ লেনে সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে এবং মাথায় পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক জনমতের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে হাসপাতালের ভেতরে তাকে মারধর করা হয় এবং পরে টেনে-হিঁচড়ে বাইরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়।

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন