সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

বাবার লাশ রেখে পরীক্ষাকেন্দ্রে যাওয়া মারিয়ার এসএসসি পাস

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরীক্ষার দিন ভোরে হারিয়েছেন প্রিয় বাবাকে। হৃদয়বিদারক সেই মুহূর্তেও নিজেকে সামলে নিয়েছেন মারিয়া আক্তার।

বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষার কেন্দ্রে যান তিনি। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে জানা গেছে, মারিয়া পাস করেছেন।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আক্তার। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে তিনি পেয়েছেন জিপিএ ৩.৮৩। তবে প্রত্যাশামতো ফল না হওয়ায় কান্না থামাতে পারেননি সাহসী এই ছাত্রী।

চলতি বছরের ১০ এপ্রিল ছিল তার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু সেদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা মামুন হাওলাদার। বাবার মৃত্যুশোক নিয়েই পরীক্ষাকেন্দ্রে হাজির হন মারিয়া।

মারিয়া জানান, “বাবা সবসময় চাইতেন আমি মানুষ হই। তার স্বপ্ন ছিল আমি ডাক্তার হবো। বাবার মুখটা মনে করে চোখের পানি নিয়েই পরীক্ষায় বসেছিলাম। কিন্তু যেভাবে পড়েছিলাম, সেভাবে ফল হয়নি। কষ্ট হচ্ছে।”

তার ছোট চাচা অলিউল্লাহ বলেন, “ভাই মারা যাওয়ার পর ও একেবারে ভেঙে পড়েছিল। আমরা সাহস দিয়েছি, পাশে থেকেছি। আল্লাহর রহমতে সে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। আমরা চাচ্ছি, এই ফলাফল নিয়ে ঢাকার ভালো কোনো কলেজে ওকে ভর্তি করাতে। আশা করছি, ইন্টারে সে ভালো ফল করবে।”

ভবিষ্যৎ নিয়ে মারিয়া বলেন, “আমি কোথায় ভর্তি হবো, সেটা চাচা সিদ্ধান্ত নেবেন।”

কেবল একটি পরীক্ষাই নয়, বাবার স্বপ্নপূরণের লড়াইও বয়ে চলেছেন মারিয়া আক্তার। নিজের না-পাওয়া ফলের আক্ষেপের চেয়ে বেশি ভাবছেন বাবার মুখ। তার সেই দৃঢ়তা ও আত্মত্যাগ অনেকের কাছেই হয়ে উঠেছে অনুকরণীয়।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন