সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অপরাধ

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৭:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনমুখী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান বরিশালের সদর উপজেলার হায়াতসার গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার ব্লু ফ্যাশনে পোশাকশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মাহফুজুর রহমান একা ওই সড়ক ধরে হাঁটছিলেন। এ সময় সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা তার উপর আকস্মিকভাবে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান উরুর পেছনে একাধিকবার আঘাত করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ডিউটিরত পুলিশ সদস্যরা জানান, আহত অবস্থায় মাহফুজকে তাৎক্ষণিকভাবে একটি সিএনজিতে তোলা হয়। পরে চালক তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।

ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের কাছে থাকা ব্যাগটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হলেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এটি ছিনতাই না কি অন্য কোনো কারণে ঘটেছে। বিষয়টি তদন্তাধীন।"

এদিকে, টঙ্গীর বিআরটি ফ্লাইওভার এলাকায় নিয়মিত ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। পথচারীরা জানান, শুধু রাতেই নয়, দিনে দুপুরেও ফ্লাইওভারটিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ফ্লাইওভারটির পুরো কাজ শেষ না করেই খুলে দেওয়ায় অধিকাংশ স্থানে নেই সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা বা পুলিশ বক্স। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওই ফ্লাইওভারে ছিনতাইকারীদের হামলায় একাধিক ব্যক্তি নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন