সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

গুজরাটে সেতু ধসে প্রাণহানির ঘটনায় ড. ইউনূসের শোকবার্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের গুজরাটে সেতু ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় ড. ইউনূস বলেন, “গুজরাট রাজ্যের গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক খবর শুনে আমি অত্যন্ত শোকাহত।”

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে নিহতদের পরিবার ও ভারতের জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।

শোকবার্তায় ড. ইউনূস আরও বলেন, “যারা এই দুর্ঘটনায় আপনজন হারিয়েছেন, তারা আমাদের প্রার্থনা ও ভাবনায় আছেন। আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।”

উল্লেখ্য, বুধবার ভোরে গুজরাটের ভদোদরার মহিসাগর নদীর ওপর ৪৩ বছরের পুরোনো গম্ভীরা সেতুটি ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় সেতুর ওপর দিয়ে কয়েকটি যান চলাচল করছিল।

ঘটনার একটি হৃদয়বিদারক ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সেতুর একাংশ ভেঙে পড়ে যাওয়ার পর একটি ট্যাংকার ঝুলে আছে এবং নদীতে উল্টে যাওয়া একটি ভ্যানে আটকে থাকা এক নারী তার ছেলেকে উদ্ধারের জন্য আহাজারি করছেন।

প্রসঙ্গত, ভদোদরার পাদ্রার মুজপুরকে আনন্দ জেলার গম্ভীরার সঙ্গে সংযুক্ত করা এই সেতু মধ্য গুজরাটকে সৌরাষ্ট্র অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছিল।

৩৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন