সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

চাকরি ফিরে পেলেন দুদকের সাবেক উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিন বছর আগে কোনো কারণ না দেখিয়ে চাকরি থেকে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে পুনরায় চাকরিতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি, তাকে জ্যেষ্ঠতা ও সব প্রাপ্য সুযোগ-সুবিধাও ফিরিয়ে দিতে হবে।

শরীফ উদ্দিনের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন দোলন গণমাধ্যমকে জানান, হাইকোর্ট শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশটি শুরু থেকেই বাতিল বলে ঘোষণা করেছেন।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, “আমি আদালতের কাছে ন্যায়বিচার পেয়েছি।”

উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এতে ‘জনস্বার্থে’ অপসারণের কথা উল্লেখ থাকলেও কোনো কারণ জানানো হয়নি। শুধু জানানো হয়, ২০০৮ সালের দুদক (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪ (২) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে নিয়ম অনুযায়ী ৯০ দিনের বেতন ও প্রযোজ্য সুযোগ-সুবিধা দেওয়ার কথাও বলা হয়।

চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশ কিছু আলোচিত দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শরীফ উদ্দিন। এসব তদন্তের কারণে একাধিক প্রভাবশালী মহলের বিরাগভাজন হন তিনি বলে অভিযোগ রয়েছে।

চাকরিচ্যুত হওয়ার কিছুদিন আগেই, ২০২৩ সালের ৩০ জানুয়ারি, তিনি পরিবারসহ হত্যার হুমকি পেয়েছিলেন। এ ঘটনায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শরীফ উদ্দিন। জিডির সঙ্গে সিসিটিভি ফুটেজও যুক্ত করেন তিনি।

৩৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন