সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পদোন্নতি বৈষম্যের প্রতিবাদে বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারের অন্যান্য দপ্তরের সমপদমর্যাদার কর্মচারীরা পদোন্নতি পেলেও স্বাস্থ্য সহকারীদের পদোন্নতি না হওয়ায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বান্দরবানে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে জেলার শতাধিক স্বাস্থ্য কর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচির আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসলেও তারা এখনো ১৬তম গ্রেডে চাকরি করছেন। অথচ একই গ্রেডের অন্য দপ্তরের কর্মচারীরা ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন।

বক্তারা বলেন, “পশু হাসপাতাল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা পদোন্নতি পেলেও আমাদের গ্রেড পরিবর্তন করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ও বৈষম্যমূলক।”

তারা আরও দাবি করেন, ইন-সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের ১১তম গ্রেডে উন্নীত করতে হবে। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খেয়াং, সদস্য সুজলা চাকমা এবং সৈয়দ খালিদ মাহমুদ।

স্বাস্থ্য সহকারীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন