সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭০০’র বেশি ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারাচ্ছেন শত শত ক্ষুধার্ত ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত ৭০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে সহায়তা নিতে গিয়ে অন্তত ৭৪৩ জন নিহত এবং ৪ হাজার ৮৯১ জন আহত হয়েছেন।

জিএইচএফ গত মে মাসে গাজায় তাদের কার্যক্রম শুরু করে। তবে সংস্থাটি শুরু থেকেই বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাদের নিয়োজিত নিরাপত্তাকর্মীরা এবং ইসরায়েলি সেনারা সাহায্যপ্রার্থীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করছে।

আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, আসল হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি বলেন, “ক্ষুধার্ত মানুষগুলো খাবারের প্যাকেটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। অনেকেই সাহায্য পেতে গিয়ে প্রাণ হারাচ্ছে। মায়েরা সন্তানদের মুখে খাবার তুলে দিতে নিজেরা অনাহারে থাকছেন।”

এপির এক অনুসন্ধানী প্রতিবেদনে দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ঠিকাদারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, জিএইচএফ বিতরণ কেন্দ্রে সশস্ত্র কর্মীরা ইচ্ছামতো গুলি চালাচ্ছেন এবং সাধারণ মানুষের ওপর স্টান গ্রেনেড ছুড়ছেন।

যদিও জিএইচএফ এসব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়ে দাবি করেছে, তারা তাদের কার্যক্রমে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে।

এমনকি মার্কিন প্রশাসনও জিএইচএফের পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, “গাজায় সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে জিএইচএফই একমাত্র সফল সংস্থা।” জুনের শেষে ট্রাম্প প্রশাসন জিএইচএফকে ৩০ মিলিয়ন ডলার সরাসরি তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

শনিবার (৫ জুলাই) জিএইচএফ জানায়, গাজার খান ইউনিসে একটি বিতরণ কেন্দ্র থেকে সহায়তা শেষ করে বের হওয়ার সময় গ্রেনেড হামলায় তাদের দুই মার্কিন কর্মী আহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল।

এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক মানবাধিকার সংগঠন জিএইচএফের কার্যক্রমকে ‘অমানবিক’ ও ‘প্রাণঘাতী সশস্ত্র পরিকল্পনা’ হিসেবে আখ্যায়িত করে প্রকল্পটি অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, এই সংস্থা প্রতিনিয়ত ২০ লক্ষাধিক ফিলিস্তিনিকে অতিরিক্ত ভিড় এবং সশস্ত্র সহিংসতার মুখে ঠেলে দিচ্ছে।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন