সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

ইমনের ব্যাটে আশার আলো, থামালেন হাসারাঙ্গা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই দুর্দান্ত ইনিংস উপহার দিলেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন।

ব্যাট হাতে লড়াকু মেজাজে ৬৭ রানের চমৎকার ইনিংস খেলেছেন তিনি। তবে ইনিংসটা শেষ হয় ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলিতে পরাস্ত হয়ে বোল্ড হওয়ার মাধ্যমে।

ইমনের এই ইনিংসে ছিল ৬৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কা। ওপেনিংয়ে নেমে তানজিদ তামিম দ্রুত ফিরে গেলেও ইমন ধরে রাখেন এক প্রান্ত। শুরুতে ধৈর্য ধরে খেলে পরবর্তীতে হাত খোলেন তিনি। ৪৬ বলে অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার।

তবে ইনিংসের ২০তম ওভারে হাসারাঙ্গার ছোঁড়া এক চতুর গুগলি ঠিকভাবে বুঝতে না পেরে স্টাম্প হারান ইমন। বল ঘুরে ঢুকে ভেঙে দেয় তাঁর অফ স্টাম্প, আর তাতেই থেমে যায় সম্ভাবনাময় ইনিংসটি।

এর আগে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছিল ইমনের। ওই ম্যাচে ১৬ বলে মাত্র ১৩ রান করেন তিনি। কিন্তু আজ দ্বিতীয় ম্যাচেই নিজেকে মেলে ধরেন আত্মবিশ্বাসের সঙ্গে।

এই প্রতিবেদন লেখার সময় ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২২ রান। ক্রিজে আছেন তাওহিদ হৃদয় (১৪ রান) এবং মেহেদী হাসান মিরাজ (৭ রান)।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। প্রথম ম্যাচে ৬২ রান করা তানজিদ হাসান তামিম আজ ব্যর্থ হয়েছেন। ইনিংসের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর একটি স্লো বল কভারে খেলতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন তানজিদ। তিনি আউট হন ১১ বলে ৭ রান করে। দলীয় রান তখন মাত্র ১০।

পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত কিছুটা সময় ব্যাটিং করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৯ বলে ১৪ রান করে চারিথ আসালঙ্কার বলে বড় শট খেলতে গিয়ে মাহিশ থিকশানার হাতে ক্যাচ হন তিনি।

প্রথম ওয়ানডেতে হারের পর বাংলাদেশ দলের অভ্যন্তরে আলোচনা হয়েছিল, যারা উইকেটে সেট হবেন, তারা যেন ইনিংস লম্বা করেন। কিন্তু শান্ত সেট হয়েও সেই পরিকল্পনা কার্যকর করতে পারেননি।

তবে ইমনের ব্যাটিংয়ে ছিল আশার আলো। শুরুতে ধীরস্থির, পরে আত্মবিশ্বাসী – এমন ব্যাটিংই দেখতে চায় দল। যদিও শেষ পর্যন্ত ইনিংসটা তিন অঙ্ক ছোঁয়া হলো না, তবু এই ইনিংস তাঁকে নিয়ে যেতে পারে আরও বড় সম্ভাবনার পথে।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন