সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

চাকরিস্থলে অনুপস্থিতি: পুলিশের তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাকরিস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনা, সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার এবং অতিরিক্ত পুলিশ সুপার রহমতুল্লাহ চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে সারদা পুলিশ লাইনে সংযুক্ত নূরে আলম মিনা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী আচরণবিধি ২০১৮-এর ১২ ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অন্যদিকে, রেঞ্জ পুলিশ বরিশালে সংযুক্ত এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাকেও একই বিধি অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া, শিল্প পুলিশে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) রহমতুল্লাহ চৌধুরীকেও একই কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন