সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশগাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’
গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

কুয়াকাটায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিপাকে গ্রাহকরা

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা জোনাল বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে ‘মনগড়া বিল’ তৈরির অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

দীর্ঘ দুই-তিন মাস মিটার রিডিং না নিয়ে অনুমানভিত্তিক বিল তৈরি, মিটারের চেয়ে বেশি ইউনিট বিল করা এবং নির্ধারিত সময়ের পর বিলের কাগজ পৌঁছানোর মতো একাধিক অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের রিডাররা নিজেদের খেয়ালখুশিমতো বিল তৈরি করছেন। জুন মাস এলেই গ্রাহকদের ওপর অস্বাভাবিক হারে বিল চাপিয়ে দেওয়া হয়, যাতে রিডাররা নিজেদের টার্গেট পূরণ করতে পারেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন গ্রামীণ ও নিম্নআয়ের পরিবারগুলো। অনেকেই দিনের পর দিন বিদ্যুৎ অফিসে গিয়েও কোনো সমাধান পাচ্ছেন না।

ব্যবহারের চেয়ে অতিরিক্ত ইউনিট!

কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শামিম হোসেন জানান, “৮ জুন আমার মিটারের রিডিং ছিল ৬৮১০ ইউনিট, অথচ ২০ দিন পর দেওয়া বিলের রিডিং দেখানো হয়েছে ৬৭৭৭ ইউনিট। ব্যবহারের পরও ইউনিট কমেছে! হিসাব অনুযায়ী অন্তত ১৫০ ইউনিট অতিরিক্ত দেখানো হয়েছে। এটা শুধুই আমার না, পুরো এলাকায় এ অবস্থা। এটা কি প্রতারণা নয়?”

চাপলী এলাকার বাসিন্দা ফরিদ অভিযোগ করে বলেন, “আমার বাড়িতে একটি লাইট ও একটি ফ্যান চলে। আগে বিল আসত সর্বোচ্চ ১৫০ টাকা, এখন বিল এসেছে ৯০০ টাকা। অথচ মিটার অনুযায়ী এত ইউনিট ব্যবহার হয়নি। তিন মাসে বিল না দিয়ে, পরে হঠাৎ বড় অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হয়। আবার মাইকিং করে সংযোগ বিচ্ছিন্নের হুমকিও দেওয়া হয়, তাই বাধ্য হয়ে অনেকে জরিমানা দিয়ে পরিশোধ করছেন।”

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কুয়াকাটা জোনাল অফিসের ডিজিএম মো. সিফাতুল্লাহ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধুলাসারের কাউয়ার চর এলাকায় সবচেয়ে বেশি অভিযোগ থাকায় ওই এলাকার দায়িত্বে থাকা মিটার রিডার মো. মোস্তাফিজুর রহমান হিমেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের জনবল সংকট রয়েছে, ফলে কিছু সেবায় বিলম্ব হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয়।”

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন