সারাদেশ
"সবুজ পৃথিবী গড়ার দায়িত্ব আমাদের সবার"—এই স্লোগানকে ধারণ করে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া কনেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
এইচ এম ইমরান, ঝিনাইদহ
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
"সবুজ পৃথিবী গড়ার দায়িত্ব আমাদের সবার"—এই স্লোগানকে ধারণ করে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া কনেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি ও সবুজায়নের লক্ষ্যে সোমবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবিদ জহির রায়হান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক হায়দার আলী, আলমগীর হোসেন ও ইসমত আরা।
চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে জহির রায়হান বলেন, “প্রতিদিন আমরা যেভাবে নিঃশ্বাস নেই, তেমনি প্রতিদিনই আমাদের উচিত পৃথিবীর জন্য কিছু করা। গাছ লাগানো হলো সেটির সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন করতেই এই উদ্যোগ।”
পরে বিদ্যালয়ের ১১৪ জন শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে।
৩৮৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর