সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশবাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
আন্তর্জাতিক

ইজমিরে ভয়াবহ আগুন: ঘরবাড়ি ছাড়াও হুমকিতে শিল্প এলাকা ও বনাঞ্চল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৩০ জুন, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলে ঘরবাড়ি, বনাঞ্চল ও শিল্প অঞ্চল মারাত্মক হুমকির মুখে পড়েছে।

প্রচণ্ড বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। স্থানীয় বাসিন্দারাও নিজের ঘরবাড়ি বাঁচাতে নিজেরাই গাছ কাটাসহ নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তুরস্কের সংবাদমাধ্যম ও এএফপির বরাতে জানা যায়, ইজমির প্রদেশের গভর্নর সুলেমান এলবান নিশ্চিত করেছেন যে, সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মাঝামাঝি এলাকায় স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ঘণ্টায় ১১৭ কিলোমিটার গতির প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোয়।

বাতাসের তীব্রতায় আকাশপথে পানি নিক্ষেপকারী হেলিকপ্টার ব্যবহার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে স্থলভিত্তিক বিপুল সংখ্যক দমকল কর্মী এবং ওয়াটার বোম্বিং বিমান কাজ করছে।

দাবানলের প্রভাবের আশঙ্কায় সেফেরিহিসার জেলার অন্তত পাঁচটি বসতিপূর্ণ অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উর্কমেজ গ্রামে বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী জানান, এলাকাবাসী নিজেদের উদ্যোগে গাছ কেটে আগুনের গতি রোধের চেষ্টা করছেন।

এদিকে, ইজমির শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে গাজিমির এলাকায় পৃথকভাবে একটি ল্যান্ডফিলে আগুন লাগে, যা পরে ছড়িয়ে পড়ে নিকটবর্তী বন ও ওটোকেন্ট শিল্প এলাকায়। ওই এলাকায় বেশ কয়েকটি গাড়ির শোরুম থাকায় আগুনে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এনটিভি টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, একটি ডিলারশিপে দাউদাউ করে আগুন জ্বলছে।

দাবানলের কারণে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে এবং জরুরি বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে মাঠে রয়েছে।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন