সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশনরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
ঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রামে কোষ্টগার্ডের টহল জোরদার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার
নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা: ৪ জনকে যাবজ্জীবন
মাদারীপুরে আলমগীর হত্যার আসামিদের ধরছেনা পুলিশ, মানববন্ধনে অভিযোগ
ট্রেনের ধাক্কায় ঝিনাইদহে লাটাহাম্বা চালক নিহত, আরও একজন আহত
ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীর গ্রেফতারের দাবি বিএনপির
ভালুকা হত্যাকাণ্ডে আরও এক আসামি সোহেল রানা গ্রেফতার
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু
ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
আন্তর্জাতিক

ইসরাইলের জবাবে প্রতিরক্ষা শক্তির সামান্য অংশই ব্যবহার করেছে ইরান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলায় ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতার মাত্র পাঁচ শতাংশেরও কম ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন শীর্ষ কর্মকর্তা।

শনিবার (২৯ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সমন্বয়বিষয়ক উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ-রেজা নাগদি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ইসরাইলের ওপর পাল্টা হামলার সময় আমাদের প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র ৫ শতাংশ সক্রিয় ছিল। এর মানে এই নয় যে আমরা আমাদের অস্ত্র মজুত শেষ করে ফেলেছি। বরং এর অর্থ, আমাদের মূল সামরিক শক্তি এখনো ব্যবহার করা হয়নি।”

নাগদি আরও বলেন, “আমরা এখনো পূর্ণমাত্রায় সামরিক শক্তি প্রকাশ করিনি। শত্রুর মুখোমুখি হওয়ার জন্য আমাদের স্থলবাহিনী, বিমান ও নৌবাহিনী প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত যা করা হয়েছে, তা শুধু আমাদের প্রস্তুতির অংশমাত্র।”

সীমিত প্রতিক্রিয়ায় ইসরাইলের বড় ক্ষয়ক্ষতি
ইরান জানায়, ১৩ জুন ইসরাইলের আকস্মিক হামলার জবাবে তারা ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানে। হামলার লক্ষ্য ছিল ইসরাইলি দখলকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাগুলো। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, এসব হামলায় বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয়
ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। অন্তত দুটি থাড ইউনিট ব্যবহার করে সাতটি স্থান থেকে প্রতিরোধ চালানো হয়। এই সামরিক সহায়তা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার মাত্র ১২ দিনের ব্যবধানে।

জেনারেল নাগদি আরও বলেন, “আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই মূলত সক্রিয় ছিল। কিন্তু আমাদের প্রকৃত শক্তি নিহিত রয়েছে স্থলবাহিনীতে। শত্রু যদি আরও আগ্রাসী হয়, আমরা দীর্ঘ সময় ধরে তাদের প্রতিরোধে সক্ষম।”

তিনি সতর্ক করে বলেন, “যদি আমরা আসল সামরিক শক্তি প্রয়োগ করি, তাহলে তা হবে বহু গুণ বেশি ধ্বংসাত্মক এবং ব্যাপক।”

৩৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন