সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
সারাদেশরংপুরে পেট্রোল-অকটেন সংকট: গ্রাহকরা পাম্প থেকে ফিরে যাচ্ছেন
রাজশাহী বিভাগে তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
জাতীয়

উত্তরায় ট্রাকচাপায় তিন পথচারীর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় পাথরভর্তি একটি ট্রাকের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) গভীর রাতে উত্তরা পূর্ব থানা এলাকার একটি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাত আনুমানিক ৩টার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহতদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের অমিত (২৩), ইসলামপুরের নাঈমুল হক (৩০) ও খিলক্ষেতের জাভেদ আলম (৫৫)। নিহত অমিত আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। নাঈমুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। জাভেদের পেশা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, “ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।” তিনি আরও বলেন, “ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৩৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন