সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশউদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
আন্তর্জাতিক

মার্কিন হামলার নামে ছড়ানো ভিডিও ভুয়া, ডয়চে ভেলের রিপোর্ট প্রকাশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডয়চে ভেলে প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার কথিত ভিডিওর বেশিরভাগই বিভ্রান্তিকর ও ভুয়া।

এসব ভিডিও ডিজিটালি তৈরি কিংবা অন্য ঘটনার পুরোনো ফুটেজ বলে নিশ্চিত করেছে সংস্থাটির ফ্যাক্টচেক টিম।

সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে ডয়চে ভেলে জানায়, ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহান এলাকায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামের এক গোপন অভিযানে মার্কিন বি-টু স্পিরিট যুদ্ধবিমান থেকে বাঙ্কার বিধ্বংসী বোমা বর্ষণ করা হয়। ২১ জুন পরিচালিত এই অভিযানে ইসরায়েলি বাহিনীরও সহযোগিতা ছিল বলে জানা গেছে।

এই আঠারো ঘণ্টার গোপন মিশন শেষে সাতটি বি-টু বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ফিরে যায় এবং পেন্টাগন এটিকে "অসাধারণ সামরিক সাফল্য" বলে উল্লেখ করে। এর জবাবে ইরান ২৩ জুন কাতারের আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় নাটকীয় সব ভিডিও ছড়িয়ে পড়ে—যেগুলোর বেশিরভাগই মার্কিন হামলার দৃশ্য বলে দাবি করা হয়। তবে ডয়চে ভেলের অনুসন্ধানে দেখা গেছে, সেগুলোর অনেকগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি অথবা অন্য সময়ের ভিডিও।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক শহরের কাছে মাশরুম-আকৃতির ধোঁয়ার কুন্ডলীসহ বড় ধরনের বিস্ফোরণ ঘটছে। টিকটক, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দাবি করা হয়, এটি ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার দৃশ্য। তবে বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি AI দিয়ে তৈরি এবং এর কোনো সম্পর্ক নেই সাম্প্রতিক মার্কিন হামলার সঙ্গে।

এছাড়া, ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ভিডিওকেও ইরানে হামলার দৃশ্য হিসেবে চালানো হয়েছে। রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, ভিডিওটি আগেই অনলাইনে প্রকাশিত হয়েছে এবং এটি অগ্ন্যুৎপাতের একটি প্রামাণ্য ভিডিও।


টিকটকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দাবি করা হয়, একটি মার্কিন বি-টু যুদ্ধবিমান ইরানে ভূপাতিত হয়েছে। ভিডিওটি ৭০ হাজারের বেশি দর্শক দেখেছেন। তবে পেন্টাগন জানিয়েছে, সাতটির সবকটি বিমানই নিরাপদে ফিরে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি, সিবিএস এবং এপি ওই বিমানের ফিরে আসার ভিডিও প্রকাশ করেছে।

আরও একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, এটি ফোর্দোতে হামলার পরের দৃশ্য। কিন্তু যাচাই করে দেখা গেছে, এটি জুনের শুরুর দিকে তেহরানে একটি তেলের ডিপোতে ইসরায়েলি হামলার ভিডিও।


বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ বা নিরাপত্তা-সংক্রান্ত বড় ঘটনা ঘটলে সোশ্যাল মিডিয়ায় ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া নতুন কিছু নয়। ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া এসব ভিডিও বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

৪১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন