সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

বান্দরবানে ধর্মীয় ভাবগম্ভীরতায় রথযাত্রা উদযাপন

 মো. আরিফ, বান্দরবান
 মো. আরিফ, বান্দরবান

শনিবার, ২৮ জুন, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে ধর্মীয় উৎসব ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব—শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

শুক্রবার (২৭ জুলাই) সকালে বান্দরবান শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা উৎসব। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক নিখিল দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, এবং রথযাত্রা উৎসব কমিটির সাধারণ সম্পাদক মিন্টু আইচ। সভাপতিত্ব করেন বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের সভাপতি সুজন কান্তি দাশ।

দিনব্যাপী আয়োজনে ছিল হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, পূজা-অর্চনা, আরতি কীর্তনসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। এসব আয়োজনে অংশ নেন শত শত ভক্ত অনুরাগী, যাঁরা বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনায় মগ্ন থাকেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব হচ্ছেন ‘জগতের নাথ’ বা ‘বিশ্বের ঈশ্বর’। তাঁর কৃপায় জীবের মোক্ষ লাভ সম্ভব বলে মনে করা হয়। সেই বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথ দেবের প্রতিমা রথে স্থাপন করে আয়োজিত হয় এই রথযাত্রা।

চলতি বছরের রথযাত্রা শুরু হয়েছে চন্দ্র আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। নয় দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি হবে আগামী ৫ জুলাই, উল্টো রথযাত্রার মধ্য দিয়ে।

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি উৎসব, যার সূচনা হয়েছিল ভারতের পুরী শহরের বিখ্যাত জগন্নাথ মন্দির থেকে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও ধর্মীয় গুরুত্ব ও ঐতিহ্যকে সামনে রেখে এই উৎসব উদযাপন করা হয় সাড়ম্বরে।

২৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন