সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশউদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়ার তাগিদ দিলেন পরিকল্পনা উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ২৮ জুন, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনের প্রস্তুতির জন্য এখন থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সচেষ্ট হতে বলেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

পাশাপাশি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়েছেন তিনি।

শনিবার (২৮ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। সভায় চট্টগ্রামের বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, “আমাদের মূল লক্ষ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এখন যেসব উন্নয়ন বা সংস্কার হচ্ছে, তা অতিরিক্ত সুবিধা হিসেবে এসেছে। কিন্তু এখন থেকেই নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন থাকব না। তবে কিছু ইতিবাচক ধারা শুরু হয়েছে, যেগুলো ভবিষ্যতের জন্য পথ তৈরি করবে।”

সভায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি। রাজনৈতিক প্রভাবশালীরা স্বেচ্ছায় অস্ত্র জমা দেবেন না, এটা স্বাভাবিক। তাই কার্যকর উদ্যোগ নিতে হবে।” এছাড়া বৈধ অস্ত্রও নির্বাচনকালীন সময়ে নিয়ন্ত্রণে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল প্রসঙ্গে কথা বলতে গিয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ টানেলটিকে ‘শ্বেতহস্তী প্রকল্প’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “টানেল নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণ খরচ উঠে আসছে না। লোকসান দিয়ে চালাতে হচ্ছে। এই টানেল এখন শুধু একটি শোপিস হয়ে দাঁড়িয়েছে।”

সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহেদ হোসেন জানান, টানেলের গাড়ি চলাচল কম হওয়ায় আয় হচ্ছে না। বিকল্প সড়ক প্রশস্ত করলে গাড়ি চলাচল বাড়তে পারে।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “টানেল করার আগে এসব পরিকল্পনা করা দরকার ছিল। শুধু টানেল নয়, আনোয়ারা প্রান্তে পাঁচ-সাত তারকা মানের রিসোর্ট নির্মাণেও বিপুল অর্থ ব্যয় হয়েছে। জনশূন্য এলাকায় এসব রিসোর্টে মানুষ যাবে না, এমন বাস্তবতা চিন্তা করে এগোতে হবে।”

তিনি জানান, রিসোর্টগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে। তবে কেউ আগ্রহ দেখাচ্ছে না। তবু এগুলো দিয়ে দিতে হবে যাতে অন্তত রক্ষণাবেক্ষণ হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন