সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশকুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

পিরোজপুরে ইউপি সদস্য ও ভাবীকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তার ভাবীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্যের স্ত্রী।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউপি সদস্য শহীদুল ইসলাম (৫০) এবং তার ভাবী মুকুলি বেগম। আহত শহীদুলের স্ত্রী রেহানা বেগমকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, রাতের বেলায় বাড়ির পাশের পুকুরঘাটে গেলে দুর্বৃত্তরা শহীদুল ইসলামকে ঘিরে ধরে কুপিয়ে হত্যা করে। তার চিৎকার শুনে ছুটে আসেন ভাবী মুকুলি বেগম, তাকেও কুপিয়ে হত্যা করা হয়। পরে স্ত্রী রেহানা বেগম এগিয়ে এলে তাকেও গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করে এবং আহত রেহানাকে হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর শহীদুল ইসলামের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় তিনটি মামলা হয়। এরপর তিনি আত্মগোপনে চলে যান। কয়েক মাস আগে গ্রেপ্তার হলেও তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান এবং অসুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করছিলেন।

নিহত শহীদুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম হাওলাদারের ছোট ভাই।

এ বিষয়ে ওসি মারুফ হোসেন বলেন, "ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

৩৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন