সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

বাংলাদেশি বস্ত্র ও পাটজাত পণ্যের স্থলবন্দর আমদানি নিষিদ্ধ করল ভারত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে পাট, সুতার সুতা ও বোনা কাপড়সহ কয়েকটি নির্দিষ্ট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।

শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কোনো স্থলবন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে না। শুধু মহারাষ্ট্রের নহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে এসব পণ্য ভারতীয় বাজারে প্রবেশের অনুমতি থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে একাধিক স্তরের বোনা কাপড়, একক শণ সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড় ও অন্যান্য পাটজাত পণ্য।

এর আগে চলতি বছরের মে মাসেও ভারত একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশের তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে। তখনও পোশাক আমদানি শুধুমাত্র নহভা শেভা এবং কলকাতা বন্দর পর্যন্ত সীমাবদ্ধ করে ভারত। বাংলাদেশ প্রতিবছর ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে থাকে, ফলে এসব নিষেধাজ্ঞার কারণে খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে যে পণ্য রপ্তানি করা হয়, তার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে এ পণ্যগুলো ওই দেশগুলো থেকে পুনরায় অন্যত্র রপ্তানির সুযোগ থাকবে না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ সিদ্ধান্ত বাংলাদেশের পাট ও বস্ত্রখাতের রপ্তানিতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, যা বাণিজ্য ভারস্যমূলক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

৩৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন