সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
শিক্ষা

মানবিক বিবেচনায় শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে : শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হয়েছে।

তবে পরীক্ষার প্রথম দিনেই রাজধানীর একটি কেন্দ্রে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন একটি কলেজের শিক্ষার্থী বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন পরীক্ষাকেন্দ্রের সামনে। জানা যায়, ওই শিক্ষার্থীর মা পরীক্ষা শুরুর সকালে হঠাৎ মেজর স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের একমাত্র সহায়ক সদস্য হিসেবে মেয়েটিকেই দায়িত্ব নিতে হয় মাকে হাসপাতালে নেওয়ার।

প্রায় দেড় ঘণ্টা পর তিনি রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পৌঁছালেও পরীক্ষা দিতে দেওয়া হয়নি তাকে। কেন্দ্রে উপস্থিত দায়িত্বপ্রাপ্তরা জানান, পরীক্ষার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী আর প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়।

পরীক্ষা দিতে না পারায় কেন্দ্রের বাইরে দীর্ঘক্ষণ কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীটি। তার এমন দৃশ্য উপস্থিত অভিভাবক, পথচারী ও অন্যান্য শিক্ষার্থীদের আবেগাপ্লুত করে তোলে। অনেকেই প্রশ্ন তোলেন—“কঠিন এক মানবিক বিপর্যয়ের মধ্যেও পরীক্ষার্থীটি কেন্দ্রে পৌঁছেছে, তা-ই তো প্রমাণ করে তার চেষ্টা। তাহলে নিয়মের বাইরে একটু সহানুভূতি কি দেখানো যেত না?”

ওই শিক্ষার্থীর খালা গণমাধ্যমকে জানান, মেয়েটির বাবা নেই। মায়ের হঠাৎ অসুস্থতায় পরিবারে কোনো সহযোগী না থাকায় তিনিই একা হাসপাতালে ছুটে যান। এরপর পরীক্ষাকেন্দ্রে দৌড়ে এসে হাজির হলেও, তার চেষ্টা ব্যর্থ হয় ‘নিয়মের কড়াকড়ি’র কাছে।

মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেন, “বাংলা প্রথম পত্রের পরীক্ষাটি নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই কঠিন সময়ে আমরা ওই শিক্ষার্থীর পাশে আছি এবং তাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ন্যায়বিচার ও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিশেষ পরিস্থিতিতে নমনীয়তা দেখানোর দাবি উঠেছে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে।
 

৪১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন