সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

চিকিৎসক সংকটে নাকাল সাতক্ষীরা সদর হাসপাতাল: স্বাস্থ্যসেবায় ভোগান্তি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা আধুনিক সদর হাসপাতালে চলছে চরম চিকিৎসক সংকট। ১০০ শয্যার এ হাসপাতালে নেই সার্জারি, মেডিসিন, গাইনি, অ্যানেসথেসিয়া, প্যাথলজি ও রেডিওলজির কোনো কনসালটেন্ট।

জনবল সংকটের কারণে প্রতিদিন চিকিৎসা সেবা পেতে হিমশিম খাচ্ছেন রোগী ও স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মোট ২৭টি চিকিৎসক পদের মধ্যে ১৪টিই শূন্য, যার মধ্যে প্রধান ১২টি পদ অন্তর্ভুক্ত। চিকিৎসক সংকটের বিষয়টি স্বীকার করে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, “বিভিন্ন দফতরে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

রোগীদের অভিযোগ, ইনডোরে চিকিৎসক দিনে মাত্র একবার পরিদর্শনে আসেন। সারা দিন আর কোনো চিকিৎসক দেখা যায় না। আউটডোরেও একই অবস্থা। অনেক রোগী দীর্ঘক্ষণ অপেক্ষার পরও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

তালা উপজেলার শফিকুল ইসলাম বলেন, “ছেলেকে নিয়ে সকাল থেকে হাসপাতালে বসে থেকেও কোনো চিকিৎসক পাইনি। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে হয়েছে।” সদর উপজেলার সাতানি এলাকার জরিনা বেগম ও কলারোয়ার রুপবানও চিকিৎসক সংকটের একই অভিযোগ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ইনডোরে গড়ে ২০০ রোগী ভর্তি থাকেন, যেখানে আসন সংখ্যা মাত্র ১০০। আউটডোরে দৈনিক সেবা নিতে আসেন প্রায় ৩-৪০০ রোগী। নার্সিং সুপারভাইজার গৌরী রানী মন্ডল বলেন, “রোগীর চাপ প্রচুর, কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।”

এছাড়া, দীর্ঘদিন ধরে সিটিস্ক্যান মেশিন নষ্ট থাকায় রোগীদের বাইরে থেকে ব্যয়বহুল পরীক্ষা করাতে হচ্ছে। সাশ্রয়ী চিকিৎসা নিতে আসা দরিদ্র মানুষজন তাই পড়ছেন চরম বিপাকে।

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফয়সাল আহমেদ জানান, “সার্জারি, মেডিসিন, গাইনি, অ্যানেসথেসিয়া, প্যাথলজি ও রেডিওলজির কনসালটেন্ট পদে জনবল নেই। জরুরি বিভাগেও কোনো মেডিকেল অফিসার নেই।”

স্থানীয়রা বলছেন, ২২ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিষ্ঠিত সদর হাসপাতালের এ চিত্র উদ্বেগজনক। দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে সেবার মান নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন