সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সেমিনার অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের সকল বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে ‘Road to BAETE Accreditation’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) আয়োজিত এই সেমিনার ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “পাবিপ্রবির সবচেয়ে বড় সম্পদ হলো এখানকার তরুণ শিক্ষকরা। তারা আধুনিক প্রযুক্তিতে দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করার পথে তারাই মূল চালিকাশক্তি হতে পারে।” তিনি আরও বলেন, “সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল কাজ সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে যাওয়া। বিশ্ব র‍্যাঙ্কিং-এ প্রবেশের জন্য শিক্ষকদের গবেষণায় মনোনিবেশ ও দক্ষতা উন্নয়ন জরুরি।”

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। বিশেষ বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ।

সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. আশফাকুর রহমান।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন