সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

আশার শুরু, হতাশার শেষ - প্রথম সেশনে কোণঠাসা বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুই উইকেট হাতে নিয়ে দিনের শুরু করেছিল বাংলাদেশ, লক্ষ্য ছিল ইনিংসটা ২৭০-২৮০ রানে নিয়ে যাওয়ার।

তবে সে আশা পূরণ হয়নি। মাত্র ২৪৭ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। এরপর ব্যাট হাতে মাঠে নেমে শ্রীলঙ্কা খেলেছে যেন ওয়ানডে মেজাজে। যদিও সেশন শেষে রানের গতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে বাংলাদেশ, তবে কাঙ্ক্ষিত উইকেট না পাওয়ায় শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু থেকেই উইকেটটি ব্যাটারদের সহায়ক ছিল, আর তার পুরো ফায়দা তুলে নিয়েছেন লঙ্কান ওপেনাররা। প্রথম বলেই চার মেরে শুরু করেন পাথুম নিসাঙ্কা। শুরুটা এতটাই আক্রমণাত্মক ছিল যে প্রথম ১০ ওভারেই স্কোরবোর্ডে জমা পড়ে ৫৫ রান। এবাদত হোসেন, যিনি দুই বছর পর দলে ফিরেছেন, তার ওভারপ্রতি খরচ ছয় রান। অন্যদিকে তরুণ পেসার নাহিদ রানা মাত্র দুই ওভারেই দেন ২০ রান।

বোলারদের এমন খরুচে শুরুতে শ্রীলঙ্কার ব্যাটাররা চাপে পড়েনি একদমই। তবে স্পিনাররা কিছুটা হলেও ঘুরে দাঁড়ান। শুরুতে ছন্দে না থাকলেও তাইজুল ইসলাম পরে ঠিকই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। মেহেদী হাসান মিরাজের বোলিং ছিল শুরু থেকেই টাইট। শেষ ১১ ওভারে লঙ্কানরা তুলতে পারে মাত্র ২৮ রান। রানের গতি কিছুটা কমলেও উইকেট তুলে নিতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে সেশনটা স্বাগতিকদের দিকেই হেলে পড়ে।

বাংলাদেশের ব্যাটিংয়ে হতাশার গল্প
দিনের শুরুতে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ২৫০ রান টপকে লড়াইয়ের মতো স্কোর দাঁড় করানো। আগের দিন এমন ইঙ্গিত দিয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। বৃষ্টির কারণে আগের দিন খেলা হয়েছিল ১৯ ওভার কম, সে ক্ষতি পুষিয়ে নিতে আজ খেলা শুরু হয় ১৫ মিনিট আগে।

শুরুর তিন বলে চার মেরে আশার আলো জ্বালান তাইজুল ইসলাম। কিন্তু এরপর রান এল কেবল ৪টি। ইনিংসের নবম উইকেট হিসেবে এবাদত হোসেন এলবিডব্লিউ হন আসিথা ফার্নান্দোর বলে। রিভিউ নিয়েও রক্ষা পাননি, বল তিনটি ‘লাল’ সংকেত দেখিয়ে আউটই প্রমাণ করে। রিভিউটিও হারায় বাংলাদেশ।

এরপর ব্যাট হাতে দলকে সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাইজুল। তিনটি চমৎকার চার মেরে কিছুটা আশা দেখালেও শেষরক্ষা হয়নি। ৮০তম ওভারে নতুন বল আসার আগে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। সোনাল দিনুশা এগিয়ে এসে সহজ ক্যাচ ধরেন। ৩৩ রান করে ফিরে যান তাইজুল, আর ২৪৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন