সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

দৌলতপুরে শিক্ষার্থী ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি
কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি

বুধবার, ২৫ জুন, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী। এছাড়া অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ ও ২০২৫-২৬ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে আমন ধান (উফশী জাত), গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাকসবজি, হাইব্রিড মরিচ এবং বিভিন্ন ফলদ বৃক্ষ যেমন নারিকেল, তাল, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়।

কৃষি অফিসার নুরুল ইসলাম জানান, উপজেলার ২,৭০০ প্রান্তিক কৃষককে ধান বীজ ও সার, ৮০০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার, ১০০ জনকে শাকসবজির বীজ, ১০০ জনকে মরিচ চারা, ৩০০ জনকে তালের চারা এবং ১,৭৫০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা সরবরাহ করা হবে।

তিনি বলেন, “এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষিতে উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সবুজায়নের মাধ্যমে একটি টেকসই কৃষিভিত্তিক ভবিষ্যৎ গঠন করা।”

৪০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন