সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল, প্রজ্ঞাপন প্রকাশ ইসির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও তাদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ।

তিনি জানান, দলটির নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০০৮ সালের ৪ নভেম্বর (নিবন্ধন নম্বর-০১৪) জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। কিন্তু ২০০৯ সালে দায়ের করা এক রিটের রায় অনুযায়ী ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে ইসি।

পরে আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে ইসি আবারও দলটির নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিয়েছে বলে জানায় কমিশন।

এর আগে চলতি বছরের ৪ জুন অনুষ্ঠিত ইসি সভায় জামায়াতকে পুনরায় নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। তখন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দলীয় প্রতীক ফিরিয়ে দিতে দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্নে কিছুটা সময় লাগবে।

বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০। জামায়াতের প্রতিনিধিদল খুব শিগগিরই ইসিতে গিয়ে প্রতীকসহ নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করবে বলে জানা গেছে।

তবে বর্তমানে ইসির সংরক্ষিত প্রতীক তালিকায় জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকটি নেই। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব জানান, প্রতীক সংক্রান্ত বিধিমালায় সংশোধনের কাজ চলছে। দাঁড়িপাল্লাসহ কয়েকটি নতুন প্রতীক যুক্ত করে সংশোধনী প্রকাশ করা হবে খুব দ্রুত।

বর্তমানে সংসদ নির্বাচনের জন্য দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ৬৯টি প্রতীক রয়েছে। নতুন কিছু প্রস্তাবসহ সব মিলিয়ে মোট ১১৫টি প্রতীকের প্রস্তাবনা পর্যালোচনা করছে কমিশন। সংশোধিত প্রতীক তালিকা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

৩৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন